শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নামাজের সময় হরিপুর বাজারের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) রাতে ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমদ। তিনি বলেন, হরিপুর বাজারে আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত (প্রায় ১৫ মিনিট) সব দোকানপাট বন্ধ রাখার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, মূলত ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সবাইকে নামাজে উৎসাহিত করতেই এই উদ্যোগ। নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে। স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। এলাকার প্রখ্যাত আলেম অলিকুল শিরোমণি আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নামানুসারে পরিচিত এই অঞ্চলে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঐতিহ্য দীর্ঘদিনের। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমদ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এদিক, হরিপুর বাজারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নামাজের সময় হরিপুর বাজারের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) রাতে ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমদ। তিনি বলেন, হরিপুর বাজারে আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত (প্রায় ১৫ মিনিট) সব দোকানপাট বন্ধ রাখার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, মূলত ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সবাইকে নামাজে উৎসাহিত করতেই এই উদ্যোগ। নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে। স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। এলাকার প্রখ্যাত আলেম অলিকুল শিরোমণি আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নামানুসারে পরিচিত এই অঞ্চলে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঐতিহ্য দীর্ঘদিনের। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমদ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এদিক, হরিপুর বাজারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪