শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে নতুন ইউএনও দায়িত্ব নিলেন সুনন্দা রায়

জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ সুনন্দা রায়।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামের বাসিন্দা সুনন্দা রায় ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। জৈন্তাপুরে যোগদানের আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ছিলেন।

এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জৈন্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় পৌঁছালে নবাগত ইউএনও সুনন্দা রায়কে অভ্যর্থনা জানান সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সিলেট জেলা তথ্য

উল্লেখ্য, বিদায়ী ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও সুনন্দা রায় বলেন, ‘জৈন্তাপুর উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে নতুন ইউএনও দায়িত্ব নিলেন সুনন্দা রায়

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪