শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চেঙ্গেরখাল নদীর তীরে বালু উত্তোলনের দায়ে আটক ৯

সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, গোয়াইনঘাট থানার চৌধুরীকান্দি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে ওমর বিশ্বাস (২৫), মৃত দুলাল মিয়ার ছেলে মুনসুর মিয়া (৩০), শান্ত বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০), মৃত নন্দ বিশ্বাসের ছেলে শুকলাল বিশ্বাস (১৯), আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (১৯), জালালাবাদ থানার চামাউরাকান্দি এলাকার ফরিদ গাজীর ছেলে তানভীর হোসাইন শুভ শামিম (১৯), আব্দুল খালেকের ছেলে দিলদার হোসাইন (২৭), নীলগাঁও এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে রাসেল আহমদ (২২) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫)। পুলিশ জানায়, রোববার দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি স্টিলের বাল্কহেডসহ ১৬শ' ঘনফুট ভেজা বালু জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা নেওয়া হয়েছে। একই ঘটনায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চেঙ্গেরখাল নদীর তীরে বালু উত্তোলনের দায়ে আটক ৯

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image
সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, গোয়াইনঘাট থানার চৌধুরীকান্দি এলাকার বাবুল বিশ্বাসের ছেলে ওমর বিশ্বাস (২৫), মৃত দুলাল মিয়ার ছেলে মুনসুর মিয়া (৩০), শান্ত বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০), মৃত নন্দ বিশ্বাসের ছেলে শুকলাল বিশ্বাস (১৯), আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (১৯), জালালাবাদ থানার চামাউরাকান্দি এলাকার ফরিদ গাজীর ছেলে তানভীর হোসাইন শুভ শামিম (১৯), আব্দুল খালেকের ছেলে দিলদার হোসাইন (২৭), নীলগাঁও এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে রাসেল আহমদ (২২) ও একই এলাকার তৈয়ব আলীর ছেলে মনোয়ার হোসেন (২৫)। পুলিশ জানায়, রোববার দুপুরে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর পূর্বপাড়া এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি স্টিলের বাল্কহেডসহ ১৬শ' ঘনফুট ভেজা বালু জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা নেওয়া হয়েছে। একই ঘটনায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে এবং আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪