শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে ১১২ জন গ্রেফতার

সিলেটে পুলিশি অভিযানে ১১২ জন গ্রেফতার

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১২টা থেকে বুধবার (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তি, সন্দেহভাজন এবং বিনা পরোয়ানায় আটক ব্যক্তিরা রয়েছেন।

এসময় অভিযান চলাকালে ৩ কেজি গাঁজা ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এদিকে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগের পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে ১১২ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১২টা থেকে বুধবার (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তি, সন্দেহভাজন এবং বিনা পরোয়ানায় আটক ব্যক্তিরা রয়েছেন।

এসময় অভিযান চলাকালে ৩ কেজি গাঁজা ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এদিকে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগের পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪