শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে আটক ৬৬

সিলেটে পুলিশি অভিযানে আটক ৬৬

সিলেট নগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, রোববার (১২ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জুয়াড়ি, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন।

অভিযান চলাকালে ৪০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ১০৪টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে আটক ৬৬

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সিলেট নগরীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, রোববার (১২ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জুয়াড়ি, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন।

অভিযান চলাকালে ৪০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ১০৪টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪