শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে পর্যটকবাহী বাসের ধাক্কায় যুবক নিহত

সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী সৌখিন পরিবহনের একটি বাসের ধাক্কায় কামরান আহমদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল আসা-যাওয়া রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরান আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার সুতারকান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে। তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদ জানান, কামরান আহমদ মোটরসাইকেল (সিলেট-হ-১৪-৯০৬৮) নিয়ে সিলেট শহর থেকে বাড়ি ফিরছিলেন। দরবস্তের শ্রীখেল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৌখিন পরিবহনের একটি পর্যটকবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় এখনো সেটি আটক করা সম্ভব হয়নি। এসআই মোহাম্মদ জাহিদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা করা হবে। বাসটি শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে পর্যটকবাহী বাসের ধাক্কায় যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী সৌখিন পরিবহনের একটি বাসের ধাক্কায় কামরান আহমদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল আসা-যাওয়া রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরান আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার সুতারকান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে। তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদ জানান, কামরান আহমদ মোটরসাইকেল (সিলেট-হ-১৪-৯০৬৮) নিয়ে সিলেট শহর থেকে বাড়ি ফিরছিলেন। দরবস্তের শ্রীখেল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৌখিন পরিবহনের একটি পর্যটকবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় এখনো সেটি আটক করা সম্ভব হয়নি। এসআই মোহাম্মদ জাহিদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা করা হবে। বাসটি শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪