উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম জেলার বালাগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল মান্নান সভাপতি, হাফিজ আলী হুসাইন সাধারণ সম্পাদক এবং মাওলানা আবিদুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার বিকাল ৩টায় স্থানীয় মোরারবাজারে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল মান্নান-এর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুস সালাম-এর সঞ্চলনায় অনুষ্ঠানের সূচনা হয়। হাফিজ কামরান আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী। এছাড়া বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিন উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম হায়দরপুরী ও মাওলানা সাদ উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ওলামায়ে কেরাম। বক্তব্য শেষে উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।