বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে যে অপরাধে ৪৭ জনকে ধরল পুলিশ

সিলেটে যে অপরাধে ৪৭ জনকে ধরল পুলিশ
ফাইল ছবি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা থেকে বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

 সিলেট মহানগর পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ২৬টি ইয়াবা ও ৭৮ হাজার ৪০৭ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। 

 এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৮টি যানবাহন জব্দ করা হয়েছে।

 সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : সিলেট আটক এসএমপি পুলিশ গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সিলেটে যে অপরাধে ৪৭ জনকে ধরল পুলিশ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১২টা থেকে বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

 সিলেট মহানগর পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ২৬টি ইয়াবা ও ৭৮ হাজার ৪০৭ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। 

 এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৮টি যানবাহন জব্দ করা হয়েছে।

 সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে যে অপরাধে ৪৭ জনকে ধরল পুলিশ
0:00 0:00
1.0x