বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পূজায় ১১ দিনের ছুটিতে শাবিপ্রবি

পূজায় ১১ দিনের ছুটিতে শাবিপ্রবি

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১১ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১১ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটি চলাকালে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর ও সকল অফিস বন্ধ থাকবে। তবে ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে অফিসগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিষয় : শাবিপ্রবি দুর্গাপূজা লক্ষ্মীপূজা শাবি

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পূজায় ১১ দিনের ছুটিতে শাবিপ্রবি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১১ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। এর সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১১ দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটি চলাকালে ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর ও সকল অফিস বন্ধ থাকবে। তবে ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে অফিসগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
পূজায় ১১ দিনের ছুটিতে শাবিপ্রবি
0:00 0:00
1.0x