মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। 

এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারসংলগ্ন তামাবিল সড়কে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সারাবাংলার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় হরিপুর এলাকার নিজ বাড়ি থেকে জাকারিয়াকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার পথে একটি ডিআই পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। পরে কয়েকজন ব্যক্তি পুলিশকে অবরুদ্ধ করে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পুলিশের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি। 

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

বিষয় : আটক জৈন্তাপুর হামলা

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। 

এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারসংলগ্ন তামাবিল সড়কে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সারাবাংলার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় হরিপুর এলাকার নিজ বাড়ি থেকে জাকারিয়াকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার পথে একটি ডিআই পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। পরে কয়েকজন ব্যক্তি পুলিশকে অবরুদ্ধ করে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পুলিশের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি। 

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x