মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে সীমান্তে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জে ভারতীয় সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ ভর্তি বাংলাদেশি টাকা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। আজ সোমবার সকাল ৬ টার হবিগঞ্জের মাধবপুরের রামনগর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ বিজিবি-৫৫'র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম এম সামী উন-নবী জানান, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপি’র বিজিবি’র একটি টহল দল সোমবার সকাল ৬টার দিকে মেইন পিলার ১৯৮৫/৮-এস হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকায় একজন বাংলাদেশী নাগরিক সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে ভারতে গমনের পাক্কালে টহলরত বিজিপির উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে যায়। টহল বিজিবি পরিত্যক্ত অবস্থায় ব্যাগ তল্লাশী করে এতে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত টাকার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।তবে এখনো পালিয়ে যাওয়া ব্যাক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে সীমান্তে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x