কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার (০৩ জুলাই) নগরীতে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর ভ্রাম্যমান আদালত।
স্বাস্থ্যবিধি না মানার দায়ে ২০টি মামলা ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে নগরীর কালিঘাট, আম্বরখানা ও মেডিকেল রোডে অভিযান চালিয়ে ফার্মেসিসহ বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২০ টি মামলা দায়ের ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসইমপি)।
বিষয়টি করে ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সিলেটেও চলছে কঠোর লকডাউন। কিন্তু এই সময়েও অনেকে স্বাস্থ্যবিধি মানছে না ঠিকমতো।
অভিযানকালে ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক না থাকা ও শারীরিক দূরত্ব বজায় না রাখার দায়ে বিভিন্নজনকে ৬ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
কঠোর লকডাউন বাস্তবায়নে সিসিকের এমন অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
মতামত