মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার শাবির ল্যাবে ২৭৯ জনের করোনা শনাক্ত
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাগারে নতুন করে আরও ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) ৮৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৭৯ জনের রেজাল্ট পজেটিভ আসে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাব ইনচার্জ নাজমুল হাসান সিলেটের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ৮৩৩টি নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
শনাক্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলার ১ জন, সুনামগঞ্জের ৫৪ জন, হবিগঞ্জের ৬৯ জন ও মৌলভীবাজার জেলার ১৭৩ জন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত