সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে যে অপরাধে ৪৬ জনকে আটক করল পুলিশ

সিলেটে যে অপরাধে ৪৬ জনকে আটক করল পুলিশ
ফাইল ছবি

সিলেট নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর রাত ১২টা থেকে ৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামির পাশাপাশি মাদক-সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন। এছাড়া ম্যাজিস্ট্রেটের দেওয়া সাজা অনুযায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায়ও কয়েকজনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯০টি নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৩৮টি ইয়াবা বড়ি।

অন্যদিকে, নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে সড়কে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধেও নিয়মিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

বিষয় : আটক এসএমপি গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সিলেটে যে অপরাধে ৪৬ জনকে আটক করল পুলিশ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে যে অপরাধে ৪৬ জনকে আটক করল পুলিশ
0:00 0:00
1.0x