সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণী অপহরণের অভিযোগ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে থানায় এই অভিযোগ করা হয়। এর আগে গত শনিবার (৩ অক্টোবর) এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

অপহৃত তরুণী (২০) সংখ্যালঘু সম্প্রদায়ের এক কৃষকের সন্তান এবং উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছাত্রদল নেতা তোফাজ্জুল হক বাপন উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিরন মিয়ার ছেলে।

অভিযোগের বিবরণে তরুণীর বাবা উল্লেখ করেন, ছাত্রদল নেতা বাপন তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছেন। বর্তমানে তিনি মেয়ের কোনো খোঁজখবর পাচ্ছেন না।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত তোফাজ্জুল হক বাপনের ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে দলীয় নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা ও উপজেলা ছাত্রদল।

শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না জানান, বাপনের চলাফেরা ভালো না থাকায় এক বছর আগেই তাকে মৌখিকভাবে সংগঠন থেকে দূরে থাকতে বলা হয়েছিল। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ ওঠার বিষয়টি জানার পরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ছাত্রদলের সভাপতিকে অবহিত করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম বলেন, যেকোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া জানান, শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বাপন দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকায় তাকে আগেই মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। যেহেতু তার বিরুদ্ধে তরুণীকে অপহরণের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে এবং স্থানীয়দের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টিও শোনা যাচ্ছে, তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে তাকে চূড়ান্তভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল জানান, তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপনকে গ্রেফতার এবং অপহৃত তরুণীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : শাল্লা অপহরণ অভিযোগ

সিলেটের বার্তা ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণী অপহরণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x