মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ সুরমায় কলেজছাত্র খুন: কলেজ বন্ধ ঘোষণা
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২১
সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র খুন হয়েছেন।
নিহত আরিফ দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের সোলায়মান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।
তিনি বলেন, গুরুতর আহত রাহাতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে বা কেন তাকে খুন করা হয়েছে- তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
এদিকে, কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায়, ২৬ অক্টোবর পর্যন্ত পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম শ্যামল সিলেটকে বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত