বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জের নতুন কমিটির অভিষেক, নবাগত শিক্ষকদের বরণ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথর হোটেল এণ্ড রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং নবগঠিত কোম্পানীগঞ্জ শাখা কমিটির সভাপতি রিপন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, জেলা কমিটির সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক বিমল দাস, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম, শিক্ষক শফিকুল ইসলাম, কোছাপের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব প্রমুখ।
মতামত