মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
গোয়াইনঘাটে এতো বড় বাঘাইড় মাছ কেউ দেখেনি!
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৩
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীতে প্রায় ৪৭ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেলের দিকে উপজেলা সদর সংলগ্ন গোয়াইন নদীর ব্রিজের নিচ থেকে জেলে ইমান আলীর জালে ওই মাছটি ধরা পড়ে।
জেলেদের হাতে বিশালাকৃতির বাঘাইড় মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে গোয়াইনঘাট বাজার ব্যবসায়ীরাসহ স্থানীয় এলাকার উৎসুক জনতা মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন।
বিশালাকৃতির মাছটি দেখে স্থানীয়রা বলেন, এত বড় বাঘ (বাঘাইড়) মাছ এর আগে গোয়াইন নদীতে কখনো ধরা পড়েনি বা তাঁরা কখনো দেখেননি।
গোয়াইনঘাট বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে প্রথমে ১ লাখ ৩০ হাজার টাকা দাম হাঁকান বিক্রেতা ইমাম আলী। পরে এটি আলোচনা সাপেক্ষে এক লাখ টাকায় বিক্রি করেছেন বলে জানা গেছে।
জেলে ইমান আলী সাংবাদিকদের বলেন, এর আগে এত বড় ওজনের মাছ এ নদীতে কখনো ধরা পড়েনি। জালে আটকা পড়ার পর এটিকে তুলতে অনেক কষ্ট হয়েছে। তিনি মাছটির দাম ১ লাখ ৩০ হাজার টাকা হাঁকালেও বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এক লাখ টাকায় বিক্রি করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত