মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে জিপিএ-৫ কমলেও মেধায় এগিয়ে মেয়েরা

সিলেট শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার কমেছে। একই সাথে কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। শতভাগ পাশের সাফল্য দেখিয়েছে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান।   আর কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূণ্য। তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভাল ফলাফল হয়েছে বিজ্ঞান বিভাগে।     পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।   সিলেট বিভাগ থেকে এবছর এসএসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৮৩ হাজার ৩০৬ জন।     পাশের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৫২ জন।   গেল বছর এই সংখ্যা ছিল ৭ হাজার ৫৬৫ জন। অর্থাৎ গেল বছরের চেয়ে এবছর পাশের হার ২ দশমিক ৭৬ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২ হাজার ১১৩ জন কমেছে। গেল বছরের মতো এবারও সার্বিক ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।   এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ৪৫ হাজার ২৮৩ জন ছেলে ও ৬৪ হাজার ২৪৯ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৩ হাজার ৯০৯ জন ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ জন মেয়ে পাশ করেছে।   ছেলেদের পাশের হার ৭৪ দশমিক ৮৮ ও মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ৮৮ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৭০ জন ছেলে ও ২ হাজার ৯৮২ জন মেয়ে।   সিলেট শিক্ষাবোর্ডে এবছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৯১ দশমিক ৭৪ শতাংশ, মানবিক বিভাগে ৭০ দশমিক ৮৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৩৫ শতাংশ। আর তিন বিভাগের গড় পাশের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ০৬ শতাংশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে জিপিএ-৫ কমলেও মেধায় এগিয়ে মেয়েরা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৩

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x