মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এমসি কলেজের পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

এমসি কলেজের পাশের নর্দমা থেকে এক ব্যক্তির খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি টুকরো টুকরো করে দুটি বস্তায় ভরে নর্দমায় ফেলে রাখা ছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। রণজিত দাস (৬৫) নামের ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের ৫ দিন পর তার খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় নগরীর বাদামবাগিচা এলাকার আবদুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত রণজিত দাস সিলেট মহানগরীর দুসকি এলাকার বাসিন্দা। শুক্রবার নিখোঁজের পর তার ছেলে শংকর দাস জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশ জানায়, নর্দমা থেকে প্রচন্ড দুর্গন্ধ ভেসে আসছে টের পেয়ে এলাকার লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় রণজিত দাসের খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এমসি কলেজের পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৩

featured Image
এমসি কলেজের পাশের নর্দমা থেকে এক ব্যক্তির খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি টুকরো টুকরো করে দুটি বস্তায় ভরে নর্দমায় ফেলে রাখা ছিল বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। রণজিত দাস (৬৫) নামের ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের ৫ দিন পর তার খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় নগরীর বাদামবাগিচা এলাকার আবদুল মালেক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত রণজিত দাস সিলেট মহানগরীর দুসকি এলাকার বাসিন্দা। শুক্রবার নিখোঁজের পর তার ছেলে শংকর দাস জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পুলিশ জানায়, নর্দমা থেকে প্রচন্ড দুর্গন্ধ ভেসে আসছে টের পেয়ে এলাকার লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় রণজিত দাসের খন্ডবিখন্ড মরদেহ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x