মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নিজেদের স্বার্থের জন্য আমেরিকা ইস্যু তৈরি করে: সিলেটে ড. মোমেন

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য, তবে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা দুইটার দিকে সাবেক এই মন্ত্রীর সিলেটের হাফিজ কমপ্লেক্সের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।   মোমেন বলেন, আমাদের বিরোধীদল (বিএনপি) অসহযোগ করে। তাদের প্রত্যাককে মিথ্যে প্রমাণিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার দল নৌকাকে জনগণ ভোট দিয়ে স্থায়িত্ব ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। এজন্য তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।   তিনি বলেন, সিলেটের জনগণ আমাকে ভোট দিয়েছেন। এখানে একটি সুন্দর নির্বাচন হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর আমাকে অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছেন। তারা যে আমাকে এতো পছন্দ করেন তা আমি জানতাম না।তাদের ভালবাসায় আমি নিজেকে ধন্য মনে করি। এসময় সাবেক এই মন্ত্রী সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিজেদের স্বার্থের জন্য আমেরিকা ইস্যু তৈরি করে: সিলেটে ড. মোমেন

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৪

featured Image
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরি করেছিল তাদের স্বার্থের জন্য, তবে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা দুইটার দিকে সাবেক এই মন্ত্রীর সিলেটের হাফিজ কমপ্লেক্সের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।   মোমেন বলেন, আমাদের বিরোধীদল (বিএনপি) অসহযোগ করে। তাদের প্রত্যাককে মিথ্যে প্রমাণিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার দল নৌকাকে জনগণ ভোট দিয়ে স্থায়িত্ব ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। এজন্য তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।   তিনি বলেন, সিলেটের জনগণ আমাকে ভোট দিয়েছেন। এখানে একটি সুন্দর নির্বাচন হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর আমাকে অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছেন। তারা যে আমাকে এতো পছন্দ করেন তা আমি জানতাম না।তাদের ভালবাসায় আমি নিজেকে ধন্য মনে করি। এসময় সাবেক এই মন্ত্রী সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদ উদ্দিন আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x