সিলেট জেলা মোটরসাইকেল মেকানিক্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রেজি: নং-১১/৮৩/১১) এর সাধারণ সভা শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে এতে সিলেট জেলার শতাধিক সদস্যরা শতষ্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তারা আশা করেন, সকলের ঐক্য, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে।
মোটরসাইকেল মেকানিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে এই সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে একটি কমিটি ঘোষণা করেন। এতে আমিরুল ইসলামকে সভাপতি ও শফিউল আলম শফিককে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি মোস্তাক আহমেদ , সহ-সভাপতি ফরিদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহতাব আহমেদ, অর্থ সম্পাদক এম এ এম মামুন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, প্রচার সম্পাদক জমির আহমেদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল বাছিত, দপ্তর সম্পাদক মাহফুজ আহমেদ শিমু, ক্রীড়া সম্পাদক মাসুকুর রহমান দিপু, সহ-ক্রীড়া সম্পাদক আবুল খায়ের, সাংস্কৃতিক সম্পাদক নারায়ণ চন্দ্র, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন-সিরাজুল ইসলাম, কামাল আহমদ, আব্দুস সামাদ, বিপ্লব, সুমন, সালমান, বাদশা মিয়া, মুক্তা আহমদ।