শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ২৬, আটক ৫৯ যান

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ২৬, আটক ৫৯ যান
ফাইল ছবি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮১৮ পিস নিষিদ্ধ ব্যথানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ট্রাফিক পুলিশের অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে উদ্ধার হওয়া ৮১৮টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : আটক এসএমপি গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ২৬, আটক ৫৯ যান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x