শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

নোবেল এখন ‘ফ্যামিলি ম্যান’!

নোবেল এখন ‘ফ্যামিলি ম্যান’!

একসময় তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে গানের পাশাপাশি বিভিন্ন সময় নানা বিতর্ক, মাদককাণ্ড, নারীঘটিত অভিযোগ ও মামলা-মোকদ্দমা নিয়েও আলোচনায় এসেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে অবশ্য নোবেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। স্ত্রী ও সন্তানকে নিয়ে পারিবারিক সময় কাটানোর বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করছেন এই গায়ক।

সম্প্রতি প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি তাঁর স্ত্রী ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি।

অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে সংগীতশিল্পী জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় নোবেলকে।

এ ছাড়া ‘বাপজানের সাথে সকালের আড্ডা’ এবং ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী ও ছেলের সাথে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। এসব ছবিতে পরিবারের সাথে হাসি-আনন্দে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে।

নোবেলের এমন পারিবারিক মুহূর্ত দেখে খুশি তাঁর ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’

আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ অন্য এক ভক্ত ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’

নোবেলকে ঘিরে গত বছরও বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাঁর বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি।News

সাম্প্রতিক পোস্টগুলোতে পরিবারের সঙ্গে নোবেলের সময় কাটানোর ছবি ও ভিডিও দেখে ভক্তদের অনেকেই প্রত্যাশা করছেন, অতীতের বিতর্ক পেছনে ফেলে এবার গানের জগতে মনোযোগী হবেন এই গায়ক।

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নোবেল এখন ‘ফ্যামিলি ম্যান’!

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
নোবেল এখন ‘ফ্যামিলি ম্যান’!
0:00 0:00
1.0x