মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ধর্মঘটে সিলেটে যাত্রী ভোগান্তি

ধর্মঘটে সিলেটে যাত্রী ভোগান্তি
অনানুষ্ঠানিক ধর্মঘটে সিলেটের পথে পথে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। শুক্রবার ভোর থেকে সিলেট থেকে কোনও দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। সেই সঙ্গে সিলেট-জকিগঞ্জ ও তামাবিল সড়কেও বাস চলাচল বন্ধ। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই গন্তব্যে যেতে পিকআপ, মোটরসাইকেলে রওনা দিয়েছেন। অনেককে হেঁটেই রওনা হতে দেখা যায়।   সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, পরিবহন ব্যবসা এমনিতেই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে করোনাভাইরাস ব্যবসায় মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। যখন ব্যবসাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখনই ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ধর্মঘটে সিলেটে যাত্রী ভোগান্তি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২১

featured Image
অনানুষ্ঠানিক ধর্মঘটে সিলেটের পথে পথে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। শুক্রবার ভোর থেকে সিলেট থেকে কোনও দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। সেই সঙ্গে সিলেট-জকিগঞ্জ ও তামাবিল সড়কেও বাস চলাচল বন্ধ। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই গন্তব্যে যেতে পিকআপ, মোটরসাইকেলে রওনা দিয়েছেন। অনেককে হেঁটেই রওনা হতে দেখা যায়।   সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, পরিবহন ব্যবসা এমনিতেই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে করোনাভাইরাস ব্যবসায় মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। যখন ব্যবসাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখনই ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ধর্মঘটে সিলেটে যাত্রী ভোগান্তি
0:00 0:00
1.0x