শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মধ্যে রয়েছে জিরা, গরু, কম্বল, বাসমতি চাল, মদ, শুঁটকি, চকলেট ও চিনি।

শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ সূত্রে জানা যায়, বিজিবির বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবির হাওর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করেন।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : সিলেট বিজিবি চোরাচালান

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মধ্যে রয়েছে জিরা, গরু, কম্বল, বাসমতি চাল, মদ, শুঁটকি, চকলেট ও চিনি।

শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ সূত্রে জানা যায়, বিজিবির বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবির হাওর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করেন।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x